গ্রেপ্তার চবি শিক্ষকের অপসারণ দাবি শিক্ষার্থীদের
ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ওই শিক্ষকের শাস্তিরও দাবি জানানো হয়।
কয়েকটি ছাত্র সংগঠন মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানায়।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সব বিভাগের শিক্ষার্থীরা এদিন ক্লাস বর্জন করে।
গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় বন্দরনগরীর লালখান বাজার এলাকার বাসা থেকে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চন্দন কুমার পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ।
