বেনাপোল বন্ধ দুদিন
ভারতে প্রজাতন্ত্র দিবসের ছুটির কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে।
রোববার পর্যন্ত পণ্য আসা-যাওয়া বন্ধ থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।
২৬ জানুয়ারি (শনিবার) ভারতের প্রজাতন্ত্র দিবস। এদিন সরকারি ছুটির পর রোববার সাপ্তাহিক ছুটি।
ছুটির ফাঁদে বেনাপোল বন্দর
বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেট্রাপোল বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা শনিবার প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি কাটাচ্ছে।রোববার তাদের সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা দুই দিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে।
সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানির কাজ শুরু হবে বলে জানান তিনি।
শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে কাজ চলছে বলে জানিয়েছেন স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার।
বন্দরে পণ্য নামানোর প্রক্রিয়া চললেও শুল্কায়নের কাজ বন্ধ রয়েছে বলে জানান তিনি।
