২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স কারখানায় আগুন

রাজধানীর ভাটারায় আগুনে আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচারের কারখানা পুড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 04:10 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার ভোর ৫টায় লাগা এই আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে অগ্নিনির্বাপন বাহিনী জানিয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে ওই কারখানার কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।