২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেলে শিশু চুরির অভিযোগ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে একটি শিশু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে বলে শিশুটির পরিবার ও পুলিশ জানিয়েছে।

চুরি হওয়া পাচ মাস বয়সী শিশু মারিয়া আক্তার নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার মৎস্য শ্রমিক মো. জাফরের কন্যা।

এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।

শিশুর চাচা মো. নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন মেজো ভাইয়ের স্ত্রীকে দেখতে তার ভাবী শাহিদা বেগম মারিয়াকে নিয়ে যায়। সেখানে এক ব্যক্তি মারিয়াকে তার কোল থেকে নিয়ে আদর করে।

তিনি বলেণ, এক পর্যায়ে মেঝো ভাইয়ের স্ত্রী অসুস্ত হয়ে পড়লে তাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়। সবাই সেখানে ব্যস্ত হয়ে পড়লে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মারিয়াকে নিয়ে চিপস কিনতে বের হয়।এরপর সে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

কোতয়ালী মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পেয়ে সব থানায় খবর পাঠানো দেওয়া হয়েছে। শিশুটি উদ্ধারে পুলিশ কাজ করছে।