২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শুক্রবার এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মৃত হাসি (১১) স্থানীয় জহুরাগঞ্জ প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার মা নাজেরা খাতুন একটি ইটভাটিতে কাজ করেন।

মায়ের সঙ্গে সে ইউসুফপুর গ্রামে নানীর বাড়িতে থাকত বলে পুলিশ জানিয়েছে।

দৌলতপুর থানার ওসি জাহির হোসেন বলেন, বেলা সাড়ে ৩টার দিকে এলাকাবাসী আড়িয়া ইউনিয়নের জহুরাগঞ্জ গ্রামের একটি পুকুরে হাসির মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।

সহকারী পুলিশ সুপার সি এ হালিম বলেন, প্রাথমিকভাবে লাশের সুরতহাল থেকে ধারণা করা হচ্ছে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের পূর্বে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে কি-না, তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে।