নারী নির্যাতন ‘বৃদ্ধিতে’ মিজানুরের উদ্বেগ
সম্প্রতি দেশে নারী নির্যাতনের ঘটনা ‘বেড়ে যাওয়ায়’ উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।
ধর্ষণের পরে গর্ভপাত করাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রীকে বাঁচাতে উন্নত চিকিত্সা এবং ধর্ষণকারীকে গ্রেপ্তারের জন্য এ সময় মিজানুরের কাছে দাবি জানান মেয়েটির মা।
মেয়েটিকে শুক্রবার রাতেই ঢাকায় জাতীয় মহিলা আইনজীবী সমিতির ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর জন্য বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. বাকির হোসেনকে অনুরোধ করেন ড. মিজানুর রহমান।
ডা. বাকির বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, আজ রাতেই স্কুলছাত্রীকে ঢাকায় পাঠানো হবে।
হাসপাতালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর বসে থাকলে চলবে না। মেয়েটির পরিবারের নিরাপত্তার পাশাপাশি ওই ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে।
“দরিদ্র এই স্কুলছাত্রীর মত অসহায় নির্যাতিতা নারীদের জন্য রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ব পালন করেই রাষ্ট্রের দায়মুক্তি হবে।
