পবিপ্রবি ছাত্রলীগের ৩শ’ নেতাকর্মী আসামি
হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনশ’ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দুমকি থানায় মামলাটি করেন পীরতলা বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে একটি উন্নয়ন কাজের দরপত্র দাখিলকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও উপজেলা আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়। এরার দরপত্র গ্রহণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
একইদিন ছাত্রলীগ ক্যাম্পাস সংলগ্ন পীরতলা বাজারের শতাধিক দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।
হামলায় উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতিসহ ১৫ জন আহত হন।
দুমকি থানার ওসি জি এম শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ২৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় দুই থেকে তিনশ’ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।
