২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

 লক্ষ্মীপুরে আ’লীগের সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 05:06 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বুধবার রাতে হায়দরগঞ্জ বাজারের বটতলায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনুর রশিদকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বটতলায় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদের সঙ্গে  দলের কর্মী নাজমুলের বাকবিত-া হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় হারুনুর রশিদ, তার ভাগ্নে আরিফুর রহমান, তার সমর্থক শহিদ উল্যা, মো, তৌহিদ ও প্রতিপক্ষের আক্তার আহত হন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে হারুনুর রশিদ ও নাজমুল হামলার জন্য পরস্পরকে দোষারোপ করেন।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানায় কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ ও মামলা করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।