ভারতে পাচারকালে আটক ২১
যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারকালে ২১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।
বৃহস্পতিবার বেনাপোল শিকড়ি বটতলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গৌতম দাস(৪০), অমল রায়(৩০), আব্দুল জলিল(৩৪), যতেন্দ্র নাথ(৬৫), গৌরঙ্গ সমাদার(৪৫), সদারানী(৬৫), মনজুরী(৮০), বিশ্বনাথ চক্রবর্তী(৪০), নির্মল বিশ্বাস(৫০), সবিত্রা বিশ্বাস(৩৮), নওরম বিশ্বাস(৩০), জয় সরকার(৩৫), মনজু রায়(৬০), নির্মল বিশ্বাস(৫০), জগদিস(২০), হিম হালদার(৩০), পিন্টু হালদার(২৫), বিধান গোলদার(২০), উত্তম সাহা(৩৫), আলোমতি বিশ্বাস(৫৫) ও রিকতা বিশ্বাস(৫)।
যশোর-২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকরা অবৈধভাবে দালাল ধরে পুটখালি সীমান্ত দিয়ে ভারত যাচ্ছিল। বিজিবি’র টহলদল তাদের আটক করতে পারলেও সঙ্গে থাকা দালাল পালিয়ে গেছে।
আটকদের বাড়ি মাগুরা, নড়াইল, মাদারীপুর ও ভোলা জেলার বিভিন্ন এলাকায়।
এ বিষয় বন্দর থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওই থানার এসআই হাবিবুর রহমান।
