২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ইয়েমেনিকে ফেরত দেয়নি বিএসএফ

লালমনিরহাট থেকে নিয়ে যাওয়া দুই ইয়েমেনি নাগরিককে বুধবারও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 04:03 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

মঙ্গলবার সকালে পাটগ্রামের ঝালাঙ্গী গ্রাম থেকে তাদেরক নিয়ে যায় বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিজিবি ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে তাবলীগ জামাতে আসা ইয়েমেনি নাগরিক আলী (৪৫) ও সালেহকে (৬৫) সীমান্তের ৮৪৫ নম্বর মেইন পিলারের কাছ থেকে ডেকে নিয়ে আটক করে বিএসএফ।

বিকালে পতাকা বৈঠকের সময় তাদের ফেরত দিতে অস্বীকার করলেও এর ঘণ্টা দুয়েক পরে তাদেরকে ফেরত দিতে রাজি হওয়ার কথা জানায় বিএসএফ।

সন্ধায় বুড়িমারী সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ’র কোম্পানি কমান্ডার (সিও) ইউএস চন্দ্র, ভারতীয় পুলিশসহ একদল বিএসএফ ওই দু’জনকে নিয়ে আসে।

বিজিবি’র বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার জাবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে ইয়েমেনের দুই নাগরিককে ফেরত দেয়ার ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্নের পর হঠাৎ বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরত দেয়ার বিষয়টি আটকে দেন তারা।

লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমীন বলেন, বুধবারের পতাকা বৈঠকে দুই নাগরিককে ফেরতের জন্য আবারো জেড়ালো দাবি জানানো হয়েছে।