২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ও ঘূর্ণিঝড় সেল্টার নির্মাণে চুক্তি

 দেশের উপকূলবর্তী এলাকায় স্কুল ও ঘূর্ণিঝড় সেল্টার নির্মাণে একশ’ ৯৪ কোটি টাকা সহায়তা দেবে আইএমসি ওয়াল্ডওয়াইড নামে একটি প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার সকালে রাজধানীর আইডিবি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)এবং আইডিবি’র মধ্যে এ সংক্রান্ত তিনটি চুক্তি হয়েছে।

এলজিইডির প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুল রহমান এবং যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান আইএমসি ওয়াল্ডওয়াইডের চেয়ারম্যন মাইক হাগস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, সাতক্ষীরার শ্যামনগর থেকে কক্সবাজার উপকূল পর্যন্ত এলাকায় মোট ১০৯টি স্কুল ও সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে।