২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার ১৪ দলের মানববন্ধন

 যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ওই কর্মসূচি পালিত হবে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর ১৪ দলের নেতারা গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত  ১৩টি স্থানে উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগরীতে মানববন্ধন হবে গাবতলী, শ্যামলী, আসাদ গেইট, ধানমণ্ডি ২৭নং রোড, রাসেল স্কয়ার, গ্রীণ রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্থান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত ।  

১৪ দলীয় জোটের সমন্বয়ক, জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ১৪ দলীয় জোট নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তুরের জনগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে মানববন্ধনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।

গত সোমবার মানবতাবিরোধী আন্তজাতিক ট্রাইব্যুনালের প্রথম রায়ে যুদ্ধাপরাধের দায়ে ‘বাচ্চু রাজাকারের’ ফাঁসি দণ্ডাদেশ দেয়া হয়।