২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরের ভোগড়া এলাকায় বাস চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার বেলা ২টার দিকের এ দুর্ঘটনায় নিহত রেজোয়ান হক(৮) ভোগড়া তিতুমীর প্রি ক্যাডেট এন্ড স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

সে রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর এলাকার ললু মিয়ার ছেলে। ভোগড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতো পরিবারের সঙ্গে।

গাজীপুরের নাওজোড় মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, স্কুল শেষে সড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

দুর্ঘটনার পর এলাকাবাসী যাত্রীবাহী বাসটি আটক করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা বাসটি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে গাজীপুর দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় সড়কে এক ঘণ্টারও বেশি সময় যানচলাচল বন্ধ থাকে।