২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মহিলা নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয় তার মেয়ে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 02:51 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার দুপুরে পাবনা-নগরবাড়ি সড়কের রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনায় নিহত আলেয়া খাতুন (৪০) পাবনার চাটমোহর উপজেলার রেলওয়ে এলাকার বাসিন্দা।

তার মেয়ে শেফালী খাতুনকে (১০) আশংকাজনক অবস্থায় উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমুরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আলেয়া খাতুন ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই পরিবারের লোকেরা নিহতের লাশ নিয়ে গেছে বলে জানান তিনি।