২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের ‘অগ্নি নিরাপত্তা’ প্রশিক্ষণ

নগরীর পোশাক শিল্প কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 12:39 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বুধবার সকালে বিজিএমইএ’র চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে সংগঠনের প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী কর্মশালার উদ্বোধন করেন।

তিনি বলেন, কারখানায় যারা কাজ করেন তাদের ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি কারখানার সম্পদ রক্ষায় এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা এ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজিএমইএ’র পরিচালক এ. এম. চৌধুরী সেলিম, চট্টগ্রামের লেবার অ্যান্ড ফায়ার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আ. ন. ম. সাইফুদ্দিন, ফায়ার ও সেফ্টি উপদেষ্টা মেজর (অব.) মতিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক রুহুল আমীন।