২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী খুন, স্ত্রী ও ভাই আটক

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বুধবার সকালে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 12:38 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

নিহত বাবলু হোসেন (৪৫) দোলোয়াবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে। প্রায় দশ বছর দুবাই থেকে গত বছরের অগাস্টে তিনি দেশে ফেরেন।

বাবলু হত্যায় জড়িত অভিযোগে ওই প্রবাসীর স্ত্রী এবং তার ছোটভাইকে আটক করেছে পুলিশ।

দুর্গাপুর থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাবলুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

তিনি বলেন, “বাবলুর স্ত্রীর সঙ্গে ছোটভাই ডাবলুর সম্পর্ক ছিল বলে পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছে। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।”

ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাবলুর স্ত্রী ও ডাবলুকে আটক করা হয়েছে।

এ ঘটনার নিহতের চাচা আব্দুস সাত্তার বাদী হয়ে এ দু’জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।