চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত
নগরীর কাতালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বুধবার এক পথচারী নিহত হয়েছে।
নিহত মোহাম্মদ আলমগীর (২২) ময়মনসিংহের চক কিশমত গ্রামের মো. হাসেম আলীর ছেলে।
দুপুরে পাঁচলাইশ থানার কাতালগঞ্জ বৌদ্ধমন্দির সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধাক্কা লাগার পর মাইক্রোবাসের চালক গুরুতর আহত অবস্থায় আলমগীরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
