২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শাটল ট্রেনের ইঞ্জিন বিকল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার বেলা দেড়টার দিকে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে  ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায় ।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইঞ্জিনের মধ্যে একটি হঠাৎ বন্ধ হয়ে যায়।

এর এক ঘন্টা পর চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ আরেকটি ইঞ্জিন পাঠিয়েছে। কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো অনেক সময় লাগবে।

সময়সূচি অনুযায়ী শাটল ট্রেন না চলায় শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন। তাদেরকে বিকল্প উপায়ে শহরে যেতে হচ্ছে।