২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে গৃহবধূর লাশ উদ্ধার

ঢাকার ধামরাই উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 12:12 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার সকালে গাঙ্গুটিয়া গ্রামের একটি ভূট্টা ক্ষেতে রওশন আরা বেগমের (৩৫) লাশ পাওয়া যায়। তিনি ওই গ্রামের আবুল কালামের স্ত্রী।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্বাসরুদ্ধ করে হত্যার পর অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ভূট্টা ক্ষেতে লাশটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার  প্রস্তুতি চলছে বলে তিনি জানান।