২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে সাবেক ইউপি সদস্য খুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাবগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার রাতে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. শামসুদ্দীন টগরের (৪০) উপর হামলা চালায়। বুধবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। টগর ওই ইউনিয়নের জগত গ্রামের মো. খোদা বখসের ছেলে।

এই ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের নওশাদ ও মোস্তফা নামে দুজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

গোমস্তাপুর থানার ওসি বজলুর রশিদ বলেন, রাত পৌনে ৯টার দিকে ইনাতপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন শামসুদ্দীন। বাড়ির কাছে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, একটি পুকুরের দখল নিয়ে প্রতিপক্ষস এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।