২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 06:54 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

এপিবিএনের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার জলিল খান (৩২) সাভার থানায় একটি ডাকাতি মামলার আসামি।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলমগীর বলেন, গত ২৪ ডিসেম্বর সাভারে একটি কারখানায় ডাকাতি মামলার আসামি জলিল। সকালে ফ্লাই দুবাইয়ের একটি বিমানে করে ওমান যাওয়ার  চেষ্টার সময় তাকে আটক করা হয়।

জলিলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।