দৌলতদিয়ায় ট্রাক নদীতে
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মঙ্গলবার চাল বোঝাই একটি ট্রাক নদীতে ডুবে গেছে।
রাত আটটার দিকে কুষ্টিয়া থেকে আসা ট্রাকটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে নেমে যায় বলে পুলিশ জানিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি নাজমুল নিশাত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আরিচা থেকে বিআইডাব্লিউটিএ’র একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির অবস্থান নির্ণয়ের চেষ্টা করছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেনও ঘটনাস্থলে রয়েছেন।
তবে ট্রাকে কতজন ছিল এবং তাদের অবস্থা কী সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
দৌলতদিয়ায় ডুবুরি না থাকায় ঢাকার একটি দলকে খবর দেয়া হয়েছে বলেও জানান নাজমুল নিশাত।
