২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে পিকআপ খাদে পড়ে চালক নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটভর্তি একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের সহকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনায় নিহত ছিদ্দিকুর রহমান (২৫) বরিশাল সদরের থানার কাশিপুর এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, সোনারগাঁওগামী ঝুটভর্তি পিকআপ ভ্যানটি সানারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ছিদ্দিকুরের নিহত হন।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।