২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জেলায় মালয়েশিয়া গমনেচ্ছু ১,৩১১ জন নির্বাচিত

সরকারি ব্যবস্থাপনায় মালয়শিয়ায় শ্রমিক হিসেবে যাওয়ার জন্য চট্টগ্রাম জেলায় লটারিতে  এক হাজার ৩১১ জন নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারি হয়।  

চট্টগ্রাম জেলার ১৪ উপজেলার ১৯২টি তথ্য সেবা কেন্দ্রে মালয়শিয়া গমনেচ্ছু ৪১ হাজার ৬৪৫ জন নিবন্ধন করেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান।

আবদুল মান্নান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে নির্বাচিত এক হাজার ৩১১ জনের মধ্য থেকে এক হাজার ১৩৮ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে।