পাঠ্যবইয়ে ভাসানীর জীবনী বাদ দেয়ার প্রতিবাদ
জাতীয় শিক্ষাক্রমের অষ্টম ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই থেকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী বাদ দেয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে
ভাসানী স্মৃতি সংসদ মঙ্গলবার দুপুরে শহরের কালীবাড়ি মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল সংহতি প্রকাশ করে অংশ নেয়।
ভাসানী স্মৃতি সংসদের কিশোরগঞ্জের আহ্বায়ক আতিকুল সারোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আমীরুজ্জামান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জেলা সভাপতি মিসবাহ উদ্দিন মির্জা, ওয়ার্কাস পার্টি সদর উপজেলা সাধারণ সম্পাদক মজনু ভুইয়াঁ, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সভাপতি মো. সালাউদ্দিন প্রমুখ।
বক্তারা পাঠ্যবই থেকে ভাসানীর জীবনী বাদ দেয়ার নিন্দা জানিয়ে অবিলম্বে তা পুনর্বহাল দাবি জানান।
