২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের উন্নয়নে সহযোগী কেএফডব্লিউ

সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পরিবার পরিকল্পনা খাতের উন্নয়নে একটি প্রকল্পের কাজ করবে এক জার্মান উন্নয়ন অর্থায়ন সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেটপ্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার দুপুরে কেএফডব্লিউ নামের এই সংস্থার প্রতিনিধিরা সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।

কেএফডব্লিউর বাংলাদেশ রিজিওনাল অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান এ ব্যাপারে সিটি কর্পোরেশনের সহায়তা কামনা করেন।

মেয়র তাদের আশ্বস্ত করে বলেন, সবার প্রচেষ্টায় বাংলাদেশকে পোলিও মুক্ত করা হয়েছে, সুতরাং একসঙ্গে কাজ করলে এ প্রকল্পটিও বাস্তবায়ন করা সম্ভব হবে।

বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কেএফডাব্লিউ প্রতিশ্রুত ১৪৩ কোটি টাকার একটি অংশ এ প্রকল্পে ব্যয় করা হবে।