কক্সবাজারে শিশু সাংবাদিক নির্বাচনের পরীক্ষা
ইউনিসেফের সহযোগিতায় কক্সবাজারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক নির্বাচনের পরীক্ষা সোমবার সম্পন্ন হয়েছে।
বেলা ১১টায় কক্সবাজার সরকারি মহিলা কলেজে এ পরীক্ষায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৮০ জন অংশ নেন।
নির্বাচিত ১০ জনকে মঙ্গলবার বিকাল ৩টায় কক্সবাজার প্রেসক্লাবে সনদপত্র দেয়া হবে।
এর আগে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জে শিশু সাংবাদিক নির্বাচন করা হয়।
সকালে পরীক্ষার আগে এক সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে শিশুর সংবাদপত্র সম্পর্কে বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো।
পরীক্ষা চলাকালে কক্সবাজার সাংবাদিক যুব কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুপা আলম, নির্বাহী সদস্য নেছার আহমদ, স্থানীয় আপনকণ্ঠের মফস্বল সম্পাদক আজাদ মনসুর, সমুদ্রবার্তার স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি শংকর বড়–য়া রুমি উপস্থিত ছিলেন।
