সুনামগঞ্জে জালিয়াতি মামলায় বিএনপি নেতা কারাগারে
জালিয়াতি মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম হেলালকে কারাগারে পাঠিয়ে আদালত।
সোমবার দুপুরে সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বিলকিছ আক্তার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মজিদ বলেন, সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায় ভগ্নিপতি লন্ডনপ্রবাসী আবদুল খালিকের বাড়ির একটি অংশ নিজের নামে করে নেয়ার অভিযোগে ছোটভাই ইকবাল হোসেন বাদী হয়ে এটিএম হেলাল ও তার স্ত্রী নাহিদা হেলালসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
এ মামলায় হেলাল ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষে সোমবার সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জন হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকচ হয়।
