২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়াইগ্রামে ১৪৪ ধারা জারি

নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর নিয়ে দুইপক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রামে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারয়ার উল আলম বলেন, চান্দাই ইউনিয়ন পরিষদের কার্যালয় ছিল দাসগ্রামে। সম্প্রতি সরকার ইউনিয়ন পরিষদ ভবনটি সেখান থেকে সরিয়ে চান্দাই বাজারে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

দাসগ্রামের বাসিন্দাদের অভিযোগ, পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ষড়যন্ত্র করে প্রশাসনের মাধ্যমে ভবনটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

এ অভিযোগের পক্ষে অবস্থান নিয়েছেন দাসগ্রামসহ আশেপাশের আরও পাঁচটি গ্রামের বাসিন্দারা। এ নিয়ে দুইপক্ষ আন্দোলন শুরু করেছে। এ অবস্থায় উভয় পক্ষ সোমবার সকালে বর্তমান ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সমাবেশ ডাকে।

সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।