গোপালগঞ্জে ‘ধর্ষণের চেষ্টা’, বৃদ্ধ আটক
গোপালগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় আটক আবু তালেব মোল্লা(৬০) টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের বাসিন্দা।
শুক্রবার রাতে নিজ বাড়িতে একা পেয়ে আবু তালেব ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বলে জানিয়েছে স্থানীয়রা।
টুঙ্গিপাড়া থানার এস আই হাফিজ ভূইয়া বলেন, প্রাথমিক তদন্ত করে সত্যতা পেয়ে অভিযুক্ত আবু তালেবকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এলাকাবাসরে বরাত দিয়ে এস আই হাফিজ বলেন, বাবা-মা বেড়াতে যাওয়ায় রাতে নানীর সঙ্গে বাড়িতে ছিল মেয়েটি। রাত ন’টার দিকে নানী ঘরের বাইরে গেলে মুদি দোকানি আবু তালেব ঘরে ঢুকে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে।
মেয়েটির চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
কিন্তু স্থানীয়রা বিষয়টি পুলিশকে না জানিয়ে শনিবার এলাকায় এক শালিস বৈঠক করে। ওই বৈঠকে আবু তালেবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এস আই হাফিজ আরো বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আবু তালেবকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্তে করছে।
