২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াকে দেখতে হাসপাতালে শেখ হাসিনা

জলদস্যুদের গুলিতে আহত অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিনকে হাসপাতালে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার জিয়াউদ্দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার সুন্দরবনে জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি আহত হন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা রোববার জিয়াউদ্দিনকে দেখতে হাসপাতালে যান। তিনি আহতের চিকিৎসার খোজ-খবর নেন।

সাবেক সেনা কর্মকর্তা জিয়া দুবলারচর ফিসারম্যান গ্রুপের সভাপতি।

প্রধানমন্ত্রী আহত জিয়াউদ্দিনকে দেখার পর একই হাসপাতালে চিকিৎসাধীন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক শাহ আলমকে দেখতে যান।

প্রেস সচিব আবুল কালাম আজাদ ছাড়াও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।