আনোয়ারায় শিশু ধর্ষিত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১০ বছরের একটি শিশু ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকালে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুশকূল গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আনোয়ারা থানার ওসি আবদুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে শিশুটি বাড়ির পাশে কপি ক্ষেতে কাজ করতে গেলে জামির হোসেন নামে এক ব্যক্তি শিশুটিকে ধরে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এসেছে।
শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
জামির (৪০) ঘটনার পর থেকে পলাতক বলে ওসি জানান।
জামির শিশুটির চাচির ভাই জানিয়ে ওসি বলেন, তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
