২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপি নেতার লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 12:43 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার সকালে খাজুরিয়া গ্রামের পুর্বপাড়ার একটি কালভার্টের উপর মুজাহিদুল ইসলাম ওরফে এছহাকের (৪৫) লাশ পাওয়া যায়। মুজাহিদুল খাজুরিয়া গ্রামের আবদুল হকের ছেলে এবং ওয়ার্ড বিএনপির সদস্য।

তিনি খাজুরিয়া বাজারের মুদি ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সেনবাগ থানার উপ পরিদর্শক মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, শনিবার রাত দশটার দিকে খাজুরিয়া বাজারে নিজ দোকান বন্ধ করেন এছহাক। কিন্ত রাতে তিনি বাড়ি ফিরে যাননি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।