২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের ১৬ জেলায় হরতাল ৪ ফেব্রুয়ারি

 মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ৪ ফেব্রুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 12:20 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু এ হরতালসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে ২৪ জানুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানবপ্রাচীর, ২৭ জানুয়ারি জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ, ৩০ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান এবং ২ ফেব্রুয়ারি মহাসড়ক ও রেলপথ অবরোধ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান, সাবেক মন্ত্রী আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।

এর আগে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয় সভা করা হয়।

মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে দুই বিভাগের সমন্বয় সভায় ১৬ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।