‘শর্ট সার্কিটে’ আগুন ইলেকট্রিক দোকানে
চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে আগুনে তিনটি দোকান পুড়েগেছে।
শনিবার মধ্যরাতে রেয়াজউদ্দিনবাজারের পদ্মামার্কেটের নিচতলায় এদুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ারসার্ভিসের কর্মকর্তা ফজলুল কাদের।
আগুনে একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, একটি গার্মেন্ট পণ্য ও একটি কসমেটিক দোকোনের মালামাল পুড়েযায়।
এতে আনুমানিক সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নগরীর নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ারস্টেশনের তিনটিগাড়ি একঘণ্টা চেষ্টার পর আগুননিয়ন্ত্রণে আসে।
