২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাহিনীর নতুন প্রধান ফরিদ হাবিব

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এম ফরিদ হাবিব।

লিটন হায়দার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 10:34 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

তিনি ভাইস এডমিরাল জহিরউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

তিনি অবসরে যাওয়ার পর আগামী ২৮ জানুয়ারি নতুন প্রধান দায়িত্ব নেবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন। 

ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিয়ার এডমিরাল ফরিদ হাবিব নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে রোববার নিয়োগ পেয়েছেন। তাকে পদোন্নতি দিয়ে ভাইস এডমিরাল করা হয়েছে।

ফরিদ হাবিব ১৯৭৬ সালে নৌবাহিনীতে যোগ দেন। ১৯৫৯ সালে জন্মগ্রহণকারী এই কর্মকর্তার বাড়ি টাঙ্গাইলে।