ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
স্ত্রী হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরে একটি আদালত।
এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে তাকে আরো এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।
রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত গৌতম রায় (২৫) ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের অশোক রায়ের ছেলে।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি খসরুজ্জামান দুলু বলেন, বিয়ের চারমাস পর ২০০৮ সালের ৪মে রাতে গৌতম তার স্ত্রী মিতাকে (২০) শ্বাসরোধ করে হত্যার পর মেগচামী গ্রামের একটি আখ ক্ষেতে লাশ ফেলে রাখে। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে।
ওইদিনই নিহতের বাবা আনন্দ কুমার রায় তার গৌতমকে একমাত্র আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন।
