২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুটকি দোকানে যুবকের লাশ

চট্টগ্রামে আছাদগঞ্জ শুটকি পট্টির একটি দোকান থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 02:04 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আনুমানিক ২৭ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবক মারা গেছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আছাদগঞ্জ শুটকি পট্টির মোহাম্মদ আলীর শুটকির দোকানের শাটার ভাঙা দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের হাতে পোড়া দাগ দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছি।

এই ঘটনায় একটি মামলা হয়েছে।