২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

পুলিশ জানায়, শুক্রবার জীবনপুর গ্রামের সাহাবুল ইসলামের ছেলে আল-আমিন (৩) ও শীতল গ্রামের নছিরন বেওয়া (৬৫) দুর্ঘটনায় মারা যান।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক মেহেদি রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল-আমিন উপজেলার মহিমাগঞ্জ-সোনাতলা সড়কের জীবনপুর নামক স্থানে রাস্তা পারাপারে সময় ভটভটির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

অপরদিকে উপজেলার নাকাই-শীতলগ্রাম সড়কের শীতলগ্রাম সরকারি প্রথমিক বিদ্যালয় এলাকায় মটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে নছিরন বেওয়ার মৃত্যু হয়।