খাগড়াছড়িতে মং সার্কেলের রাজপুণ্যাহ উৎসব
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী মং সার্কেলের ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের অদূরে মংরাজ বাড়ির মাঠে অষ্টম রাজ পরিবারের মংরাজা সাচিং প্রু চৌধুরীকে গার্ড অব অনারের দেয়ার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়।
এরপর একে একে রাজার কাছে খাজনা ও নজরানা জমা দেন ৮৮ জন হেডম্যান ও প্রায় আটশ’ কারবারি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ বীর বাহাদুর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. শামসুল ইসলাম, জেলা প্রশাসক মো. মাসুদ করিম ও পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান।
