২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬ হিযবুতকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

এরা হলেন, মহীবুল আলম (২৩), লোকমান গণি তুষার (২৩), শরীফুল ইসলাম জুয়েল (১৯), কাজী সাইফুল আলম জিকু (২৫), হাফেজ আবদুর রহিম সিরাজী (৫৩) ও মো. এমদাদ (২৩)।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার মো. মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় প্রচারপত্র বিতরণ করার সময় একটি মসজিদের সামনে থেকে প্রথম পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নগরীর মুরাদপুর ও নাসিরাবাদ এলাকার বিভিন্ন বাসা থেকে বিপুল সংখ্যক প্রচারপত্র ও ধর্মীয় উস্কানিমূলক বই উদ্ধার করা হয়। এ সময় এমদাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন প্রকাশনাও উদ্ধার করা হয় বলে র‌্যাব-৭ এর উপ-পরিচালক স্কোয়াড্রেন লিডার নাজমুল হাসান জানান।

গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বলে জানান তিনি।