২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-সিলেট ট্রেন চালু

আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগযোগ স্বাভাবিক হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 07:30 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মীর্জা শামসুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জয়ন্তিকার ইঞ্জিন বিকল হয়ে যায়। দুপুর দেড়টার দিকে প্রকৌশলীরা ইঞ্জিন মেরামত করার পর সেটি ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসার পর ১০টার দিকে লাউয়াছড়া অতিক্রম করার সময় জয়ন্তিকার ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। পরে পারাবতের যাত্রীবাহী বগিগুলো শ্রীমঙ্গল স্টেশনে রেখে ইঞ্জিন নিয়ে গিয়ে জয়ন্তিকাকে টেনে শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে আসে। সেখানেই জয়ন্তিকার ইঞ্জিন মেরামত করেন প্রকৌশলীরা।

পরে পারাবত এক্সপ্রেস যাত্রী নিয়ে সিলেটে এবং জয়ন্তিকা ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায় বলে জানান স্টেশন মাস্টার শামসুল।