২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলিয়েও রেহাই পেল না স্কুলছাত্রী

বখাটেদের হাত থেকে রক্ষা পেতে পালিয়েও রেহাই পেল না সাতক্ষীরার এক স্কুলছাত্রী। তাকে করা হয়েছে অপহরণ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 02:57 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়নের মাজাট গ্রামের ওই কিশোরী শ্যামনগর জোবেদা সোহরাব একাডেমিতে নবম শ্রেণিতে পড়তো।

অপহৃতের চাচা মঞ্জুর ইলাহী সাংবাদিকদের জানান, স্কুলে যাওয়া-আসার পথে নুরজাহানকে একই গ্রামের মহিউদ্দিন মির্জার বখাটে ছেলে মিন্টু মির্জা উত্যক্ত করে আসছিল। বিষয়টি মিন্টুর পরিবারকে জানানো হলে তারা কোন পদক্ষেপ না নেয়ায় বখাটে মিন্টু বেপরোয়া হয়ে ওঠে।

বখাটের হাত থেকে রক্ষা করতে বাধ্য হয়েই তার ভাস্তেকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপরও বখাটে মিন্টু তার সহযোগীদের নিয়ে গত ১৩ জানুয়ারি বিকালে মামার বাড়ির সামনের রাস্তা থেকে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা হয়েছে।

শ্যামনগর থানার ওসি আহসান হাবিব জানান, এ ঘটনায় ১৫ জানুয়ারি থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অপহৃতা নুরজাহানকে উদ্ধার ও আসামিদের গেপ্তারের চেষ্টা চলছে।