২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে তরুণীর মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরের একটি বাড়ি থেকে তরুণীর মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুরের ১০ নম্বর রোডের ৩ নম্বর ওই বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার ভোর ৪টায় সাদিয়া আরফিন রিতার (২৩) লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, রিতার পরিবারের যে ঠিকানা পাওয়া গেছে সেখানে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবারের সদস্য বা কোনো আত্মীয়-স্বজন থানায় যোগাযোগ করেনি।

নিহতের লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বাড়ির মালিক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের সেপ্টেম্বরে মানিক মিয়া ও সাদিয়া আরফিন রিতা স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ৫ম তলার ফ্যাটটি ভাড়া নেন।

তিনি আরো বলেন, “তিন দিন ধরে রিতার ফ্ল্যাটে তালা ঝুলছিল।”

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার জানান, রিতার পাশের ফ্ল্যাট ও আশপাশের লোকজন দুর্গন্ধ পাওয়ার পর বাড়ির মালিক থানায় খবর দেন।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রিতার কথিত স্বামী মানিক মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।