ভিএসপি লাইসেন্সপ্রাপ্তদের তালিকা প্রকাশ
ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্স বা ভিএসপি লাইসেন্স প্রাপ্তদের আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স ফি জমা দেয়ার জন্য নোটিস দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার জারি করা এ নোটিসে ১ হাজার ৪টি প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে ৫ লাখ টাকা এবং ১৫ শতাংশ ভ্যাট কমিশনে জমা দিতে বলা হয়।
লিগ্যাল অ্যান্ড লাইসন্সিং বিভাগের উপপরিচালক তারেক হাসান সিদ্দিকী স্বাক্ষরিত এ চিঠিতে ১ হাজার ৪ প্রতিষ্ঠানের নামও প্রকাশ করা হয়।
গত সোমবার ভিএসপি লাইসন্সের জন্য এসব প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
