রংপুর বিভাগে অবরোধ বৃহস্পতিবার
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রংপুর বিভাগে অবরোধ ডেকেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিভাগের আট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করা হবে বলে নেতাকর্মীরা জানান।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি দেয়া হয়।
