২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে সাংবাদিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার 

রাজধানীর যাত্রাবাড়ি থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

নিহত দুর্জয় চৌধুরী দীপু (৪৫)‘সাপ্তাহিক অপরাধ দমন’ পত্রিকায় কাজ করতেন।

যাত্রাবাড়ি থানার পরিদর্শক অবনীশঙ্কর কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দীপুর বাবার নাম বলরাম পোদ্দার। ডেমরার আশ্বিন গেট এলাকায় তিনি থাকেন।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে তাজ সুপার মার্কেটের ৫ম তলার একটি কক্ষ থেকে পুলিশ বুধবার সন্ধ্যায় দীপুর লাশ উদ্ধার করে। এই কক্ষটি পত্রিকার অফিস হিসেবে ব্যবহার করতেন তিনি।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ব্যবহৃত গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে।

দীপুর নিহত হওয়ার খবর শুনে সন্ধ্যায় তার স্ত্রী শিলা চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। তাদের দুটি সন্তান রয়েছে।