২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে দূষণের দায়ে ২ জাহাজের জরিমানা

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় পরিবেশ দূষণের দায়ে দুটি জাহাজকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বুধবার বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহা এ জরিমানা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বন্দরের সংরক্ষিত এলাকার এক নম্বর জেটিতে মালয়শিয়ার এমভি শিপন ভয়েজার ও ৯ নম্বর জেটিতে সিঙ্গাপুরের এমভি এমসিসি কায়োটো থেকে কালো ধোয়া নির্গমণের প্রমাণ পেয়ে ওই জাহাজ দুটিকে জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলেও জানান ম্যাজিস্ট্রেট।