বরিশালে ২ হিযবুত তওহীদ সদস্য আটক
বরিশাল নগরী থেকে বই, সিডি, ক্যালেন্ডার ও লিফলেটসহ হিযবুত তওহীদের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার সকালে নগরীর আধুনিক নৌ-বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল এলাকার মো. আব্দুল বারিক সিকদারের ছেলে মো. আল আমিন সিকদার (২৫) এবং বাবুগঞ্জ উপজেলার পাংশা গ্রামের রহম আলী হাওলাদারের ছেলে মোজাম্মেল হোসেন হাওলাদার (৫০)।
র্যাব ৮-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌ-বন্দর এলাকায় স্থানীয়দের মধ্যে হিযবুত তওহীদের বিভিন্ন ধরনের বই, সিডি, লিফলেট, ক্যালেন্ডার ইত্যাদি বিতরণ করার খবরে পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়।
এ সময় বিপুল সংখ্যক জেহাদি বই, লিফলেট ও ক্যালেন্ডারসহ আল আমিন ও মোজাম্মেলকে আটক করা হয়।
আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসআই গোলাম কবীর।
