২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাওয়া হল না বিরল কচ্ছপ, ইকোপার্কে অবমুক্ত

বিরল প্রজাতির বড় একটি কচ্ছপ আটক করে পিরোজপুরের বলেশ্বর ইকোপার্কে পুকুরে অবমুক্ত করেছে বন বিভাগ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 10:09 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বুধবার সকালে জেলা শহরের এক ব্যক্তির কাছ থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয় বলে বন বিভাগ জানিয়েছে।

স্থানীয়রা জানান, সাগরে ধরা পড়া প্রায় ৩০টি বিরল প্রজাতির ও বিশালাকৃতির কচ্ছপ মঙ্গলবার বিক্রির জন্য জিয়ানগর উপজেলার মৎস্য বন্দর পাড়েরহাটে নিয়ে আসেন জেলেরা।

প্রতিটি কচ্ছপ ২০ থেকে ৬০ কেজি ওজনের ছিল। এরমধ্যে প্রায় ৩০ কেজি ওজনের একটি কচ্ছপ পৌর এলাকার একটি কলেজের এক কর্মচারী তিন হাজার টাকায় কিনে কলেজে যান।

জেলা বন বিভাগের প্রধান কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদ পেয়ে সকালে কলেজ থেকে কচ্ছপটি আটক করেন বন বিভাগের লোকজন।

এটি বিরল প্রজাতির একটি কচ্ছপ, তাই এটিকে বাঁচিয়ে রাখতে ইকো পার্কের পুকুরে অবমুক্ত করা হয়েছে বলেন হারুন জানান।